নারী অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় আলাদা বাজেট ও প্রশিক্ষণের দাবি
মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ ও গন্তব্য দেশগুলোর সঙ্গে শক্তিশালী শ্রম কূটনীতি গড়ে তোলার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বিদেশে যাওয়ার আগে নারী শ্রমিকদের ভাষা শিক্ষা, আত্মরক্ষা ও প্রয়োজনীয় আইনি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। রোববার রাজধানীর বনশ্রীস্থ নারী উন্নয়ন শক্তি (এনইউএস) প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব দাবি জানান। ‘মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি নারী অভিবাসী শ্রমিকদের সমস্যা, সুরক্ষা ও টেকসই সমাধান’ শীর্ষক এই কর্মশালার আয়ো...