মেসির বুকে প্রতিদানের ছটফটানি
আটলান্টায় প্রলয়ংকরী ফুটবল-যুদ্ধের পর আর টিম হোটেলে ফেরেননি মেসিরা। ওই বিকেলেই চার্টার্ড ফ্লাইটে চড়ে ফিরে আসেন কানসাসে মিসৌরি নদীর ধারে তাদের প্রিয় হোটেলে। ম্যাচের ক্লান্তি আর বারুদের গন্ধ গায়ে মেখেই তারা যখন হোটেলের অলিন্দে সুষুপ্তির খোঁজে, ঠিক মধ্যরাতের নিস্তব্ধতা চিরে সেখানে ভক্তের ভিড়। তারা এসেছিলেন তাদের আরাধ্য ঈশ্বরকে ভালোবাসার অর্ঘ্য জানাতে। পরিস্থিতি এমন এক মোহোৎসব পর্যায়ে পৌঁছাল যে, টিম হোটেল কর্তৃপক্ষকে এসে বিনীত আর্তি জানাতে হলো, ‘ওদের একটু ঘুমাতে দিন, রাত ১০টার পর আর ওই ড্রামের কানফাটানো আওয়াজ তুলবেন না!’ ভক্তদের এই যে অকৃত্রিম, অযাচিত এবং আদিম ভালোবাসা— এটাই আসলে...