কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় অটোচালক নিহত
কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক জখম এবং শৈলকুপা উপজেলায় খেলা দেখতে দেখতে হঠাৎ মৃত্যু হয়েছে এক আর্জেন্টিনা সমর্থকের। চট্টগ্রামে ট্রাকের পেছনে বাইকের ধাক্কায় নিহত হয়েছেন এনসিপি নেতা। কুমিল্লায় অটোচালক নিহত কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম (৩২) নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগর...