‘আমরা চুপ থাকতে পারি না’, আর্জেন্টিনা ম্যাচে রেফারির অন্যায় নিয়ে মিসর
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার-মিসরের ম্যাচের পর এবার মাঠের বাইরের বিতর্ক আরও চরম রূপ নিয়েছে। বিতর্কিত রেফারিংয়ের অভিযোগে এরই মধ্যে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। এবার এক বিবৃতিতে তারা জানিয়ে দিয়েছে, জাতীয় দলের সঙ্গে হওয়া এমন ‘অন্যায্য ও পক্ষপাতমূলক’ আচরণের বিরুদ্ধে তারা কোনোভাবেই নীরব থাকবে না। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে বিদায় নেয় মিসর। ম্যাচ শেষে প্রধান কোচ হোসাম হাসান ও মিসরের খেলোয়াড়রা একাধিক রেফারিং সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। সেই ক্ষোভ এবার আনুষ্ঠা...