আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারিং বিতর্ক, যে ব্যাখ্যা দিলো ফিফা
শেষ ষোলোর লড়াই শেষ হলেও আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ নিয়ে আলোচনা এখনও থামছে না। মাঠে রেফারির দেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে চলছে তর্ক-বিতর্ক। এমনকি মিসরের প্রধান কোচ হোসাম হাসান ও স্ট্রাইকার মোস্তফা জিকো সরাসরি অভিযোগ করেছেন, রেফারি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়েছেন। ম্যাচটিকে পাতানো বলেও দাবি করেছেন তারা। তবে এসব দাবি পাত্তা দিচ্ছেন না ফিফার প্রধান রেফারিং অফিসার পিয়েরলুইজি কোলিনা। সম্প্রতি ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ও মিসর ম্যাচের সবগুলো সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই রেফারি। প্রতিটি ঘটনা পর্যালোচনা করে তিনি জানিয়েছেন, ম্যাচে রেফারি কোনো ভুল...