হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের হাটহাজারীতে শিশুকন্যার সামনে মোহাম্মদ আজম (৩৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। পেশায় দর্জি আজম পুলিশের তথ্যদাতা (সোর্স) হিসেবে কাজ করতেন বলে কিছু সূত্রে জানা গেছে। এদিন সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ এক যুবকের ও সাতক্ষীরায় নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। খাগড়াছড়ির মহালছড়িতে মিলেছে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ। মেয়ের সঙ্গে মাছ ধরতে যান আজম স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে মোহাম্মদ আজমের সংসার। নিজ বাড়িতেই কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে...