আল্পসের বরফ গলাতে তৈরি মেসি
কানসাসের আদিগন্ত শস্যক্ষেত আর কাউবয় ঐতিহ্যের শান্ত ক্যানভাসকে আর্জেন্টিনা দল যে কবে নিজেদের ‘সেকেন্ড হোম’ বানিয়ে ফেলেছে, তা বোধহয় লিওনেল মেসি নিজেও টের পাননি। বাইরের দুনিয়ায় যত উথাল-পাথালই হোক না কেন, এই মুহূর্তে কানসাস সিটিই আসলে মেসির সবচেয়ে বড় নির্ভরস্থল। হাজার হাজার আর্জেন্টাইনের নীল-সাদা ঢল, এখানকার স্থানীয় ক্যাফেগুলোতে চেনা মুখের ভিড় আর ইয়েরবা মাতের সুবাস–সব মিলিয়ে চারপাশের এই চেনা আবহ যেন তাঁকে একটা অপার্থিব স্বস্তি দিচ্ছে। আগের ম্যাচে মিসরের সেই দুর্ভেদ্য ‘পিরামিড’ ডিঙানোর পর, বাইরের সমস্ত চাপ আর কোলাহলকে দূরে সরিয়ে শান্ত হওয়ার জন্য এর চেয়ে সেরা ডেরা আর হত...