কক্সবাজারে টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ, ৭ ঘণ্টা পর প্রত্যাহার
শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে কক্সবাজারে সড়ক অবরোধ করেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। তবে ৭ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। এরআগে আজ দুপুর ২টা থেকে শহরের গুনগাছতলা এলাকায় প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। তবে রাত ৮টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের একটি দল কথা তাদের সঙ্গে বলে। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার কর...