ভাঙা বাসের চালকের আসনে তারেক রহমানকে বসানো হয়েছে, দাবি হাসনাত আব্দুল্লাহর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন না করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতৃত্বের অবস্থানে আনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিগত বছরগুলোতে দুর্বিষহ যাত্রার মধ্য দিয়ে রাষ্ট্র নামের বাসের চাকা পাংচার হয়েছে, ব্রেক ফেল করেছে, কাচগুলো ভেঙে গেছে। আমরা...