চট্টগ্রামে চাঁদা দাবি ও হামলা: গ্রেপ্তার ৮ জনের মধ্যে নেই ডেভিড ইমন
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চকবাজার থানা পুলিশ ও র‍্যাব-৭ নগরীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। বুধবার দুপুরে নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সল আহম্মেদ। তবে আলোচিত এই ঘটনার ‘মূলহোতা’ ডেভিড ইমনসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ডেভিড ই...