শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহীতে ৪ ঘণ্টা সড়ক অবরোধ
বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং নতুন করে এইচএসসি পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহীতে চার ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুর ২টার পর থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত নগরীর তালাইমারী মোড়ে এই কর্মসূচি পালন করেন তাঁরা। দাবি মেনে নেওয়া না হলে বৃহস্পতিবার রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেন পরীক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে তালাইমারী মোড় দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পথচারীরা হেঁটে তালাইমারী মোড় পারাপার করেন। সরেজমিনে দেখা যায়, বেলা ২টার পর থেকে বরেন্দ্র কলেজ, মসজিদ মিশ...