কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়ক, সংসদে প্রধানমন্ত্রী
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার উপযুক্ত সড়ক একটি তাঁর নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, বুধবার সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে মরহুম শেখ হামাদের নামে সড়কের নামকরণের প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা সিটি করপোরেশনে উপযুক্ত একটি সড়ক নির্ধারণ করে। তা মরহুম শেখ হামাদের নামে নামকরণের জন্য মঙ্গলবার মৌখিকভাবে নির্দেশনা দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, কাতার লাখো বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।...