প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে স্কুলছাত্রকে হত্যার অভিযোগ
হালুয়াঘাট উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো দায়ের কোপে বাবা নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মজিবুর রহমানের মৃত্যু হয়। নিহত মজিবুর রহমান হালুয়াঘাট সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাঁর মানসিক ভারসাম্যহীন ছেলে ফারুক আহমেদকে আটক করা হয়েছে। জানা গেছে, বুধবার সকালে মজিবুর রহমান নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর ছেলে ফারুক আহমেদ হঠাৎ ধারালো দা দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনস...