বাঁশের ফালিতে গাথা জীবনের গল্প
নদীর তীরঘেঁষা বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ছোট্ট গ্রাম বিনোদপুর। এই গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁশের চাটাই তৈরি করে জীবিকা নির্বাহ করছেন পাঁচ শ থেকে সাত শ পরিবার।