সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় মাসে ৫০ হাজার টাকাই থাকছে
উপসচিব থেকে সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর উদ্যোগ থেকে সরে এসেছে সরকার। ফলে আগের মতোই তারা প্রতি মাসে ৫০ হাজার টাকা রক্ষণাবেক্ষণ ব্যয় পাবেন। অর্থ বিভাগের পক্ষ থেকে গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো, মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাবসংবলিত চিঠি বাতিল করা হয়েছে। গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাসের বিষয়টি নিয়ে গত এক সপ্তাহ ধরে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক দফা চিঠি চালাচালি হয়। এ উদ্যোগকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। এই সুব...