সেতুর জন্য দশকের অপেক্ষা
ট্রলারে করে কীর্তিনাশা নদী পারাপারের সংগ্রাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের নিত্যদিনের। কাকডাকা ভোরে শুরু হয় এই ঝুঁকিপূর্ণ যাত্রা। চলে মাঝরাত পর্যন্ত। নড়িয়া থেকে জাজিরা হয়ে ঢাকাগামী সড়কে একটি সেতু নির্মাণের কাজ ১০ বছরেও শেষ না হওয়ায় হাজারো মানুষের এই দুর্ভোগ। শুরুতে সেতুটির খরচ ধরা হয়েছিল ১৪ কোটি টাকা, বাড়তে বাড়তে যা এখন প্রায় ৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, নড়িয়া উপজেলা সদরের পাশ দিয়ে প্রবাহিত কীর্তিনাশা নদীর পূর্ব পাশে উপজেলা সদর; আর পশ্চিমে মোক্তারের চর, রাজনগর, নশাসন ও জপসা ইউনিয়ন। এ ছাড়া জাজিরা উপজেলার কয়েকটি...