মাঠের লড়াই শেষে রাজনৈতিক উত্তেজনা
সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই ইংল্যান্ডের বিপক্ষে মনস্তাত্ত্বিক লড়াইয়ে জড়িয়ে পড়েন আর্জেন্টাইন খেলোয়াড়রা। আটলান্টায় অনুষ্ঠিত ওই ম্যাচে কথার লড়াই শারীরিক রূপ নিয়েছিল। আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলোয়াড়রা প্রথমার্ধে একে অন্যকে ফাউল করায় ব্যস্ত ছিলেন। ধাক্কাধাক্কি থেকে হাতাহাতি। খেলা ছাপিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়া সেমিফাইনাল ম্যাচটি জিতে নিয়ে ফিফার নিয়মও ভেঙেছে আর্জেন্টিনা। ফকল্যান্ড দ্বীপ নিয়ে সৃষ্ট বৈরিতার প্রতিবাদে রাজনৈতিক স্লোগান ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানার প্রদর্শন করেন জিওভান্নি লো সোলসো ও নিকোলাস ওতামেন্ডি। এ জন্য শাস্তি পেতে হতে পারে লিওনেল মেসিদের। আর্থিক...