দুদকের মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার যশোরের বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক এস. এম. নূরুল ইসলাম তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মোস্তাফিজুর রহমান বিজু কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। দুদক সূত্রে জানা যায়, ২০১১ সালে কালীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান বিজু ও তার স্ত্রী শাহিনুর বেগমের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ বিষয়ে দুদক সম্পদের হিসাব তলব করলে তারা প্রায়...