বিডিজবসের ইন্টার্ন চাকরি মেলায় চাকরি প্রার্থীদের ঢল
দেশের শীর্ষ চাকরির ওয়েবসাইট বিডিজবসের আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে চলছে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্ন চাকরি মেলা। আজ বুধবার সকাল ৯টায় শুরু হয়ে এ মেলা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রায় ১০ হাজার বিভিন্ন বিষয়ের ফ্রেশ গ্র্যাজুয়েট এই মেলায় অংশগ্রহণ করে চাকরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের আগে থেকে অফার করা বিভিন্ন পেইড ইন্টার্ন পজিশনে আবেদন করেন। মেলার বিশেষ আকর্ষণ ছিল ‘টেস্ট ইউর ইন্টারভিউ কম্পিটেঞ্জি’ শিরোনামে দিনব্যাপী টেস্ট ইন্টারভিউ সেশন। ১০০টি শীর্ষ দেশী-বিদেশী কর্পোরেট প্রতিষ্ঠান ২,৫০০ পেইড ইন্টার্ন নিয়োগের উদ্দেশ্যে দিনব্যাপী এ মেলায় অংশগ্রহণ করে। সকাল থেকেই বিপ...