নানা নাটকীয়তার পর দিল্লিতে ককরোচদের জয়
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও আন্দোলনকারীদের প্রায় সব দাবি নরেন্দ্র মোদির সরকার মেনে নেওয়ার আশ্বাসে টানা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার নানা নাটকীয়তার পর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দেশটির কেন্দ্রীয় সরকারের দুই হেভিওয়েট মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এ ঘোষণা দেন সিজেপির দুই শীর্ষ মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজ সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। কেন্দ্র...