ট্রাস্টিবোর্ড নিয়ে দুপক্ষের বিরোধ, গণস্বাস্থ্য কেন্দ্র দখলের চেষ্টা
সাভারের পাথালিয়া ইউনিয়নের মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্র দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে আদালতের রায় পেয়েছেন এমন দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রটি দখল করতে যান ডা. নাজিম উদ্দিন ও তাঁর লোকজন। তারা গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কক্ষে ঢোকার চেষ্টা করেন। বাধা দিলে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী মারা যাওয়ার পর তাঁর স্ত্রী নারী পক্ষের প্রতিষ্ঠাতা নারী নেত্রী শিরিন পারভিন হক গণস্বাস্থ্য কেন্দ্রটির হাল...