পাহাড়ের বুকে ‘স্বপ্নচূড়া’
খাগড়াছড়ির সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে কতশত না-বলা সংগ্রামের গল্প। তেমনই এক অদম্য সংগ্রামের প্রতিচ্ছবি নেইম্রা মারমা। পাহাড়ের আর দশটা সাধারণ পরিবারের মতোই অভাবের সঙ্গে নিত্য বসবাস ছিল তাঁর। জীবন যখন তাঁকে কঠিনতম পরীক্ষার মুখোমুখি দাঁড় করাল–মা ও ভাইকে হারিয়ে সংসারের পুরো ভার যখন তাঁর কাঁধে এসে পড়ল, তখন তিনি ভেঙে পড়েননি। বরং বেছে নেন কণ্টকাকীর্ণ এক পথ। পুঁজি বলতে হাতে ছিল মাত্র ১২ হাজার টাকা আর পাহাড়সম আত্মবিশ্বাস। ২০১৭ সালের কথা, পারিপার্শ্বিক নানা প্রতিবন্ধকতা আর সামাজিক ভ্রুকুটি উপেক্ষা করে নেইম্রা শুরু করেন একটি ছোট্ট খাবারের দোকান। বুকভরা আশা নিয়ে শখ করে সেই দোকানের না...