আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি
বৈশ্বিক ও জাতীয় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং বৈষম্যহীন টেকসই বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন। গতকাল শনিবার দুদিনের এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতি করে আর বিএনপি করে গড়ার রাজনীতি–এটাই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশ ধ্বংস করেছে, লুটপাট করেছে। বিএনপি দায়িত্ব নিয়ে সেই দেশ গড়ে তুলছে। মন্ত্...