রপ্তানির আয় ১৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে মোট ৬৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি ২০২৫-২৬ অর্থবছরে অর্জিত রপ্তানি আয়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৫৫ দশমিক ২০ বিলিয়ন ডলার। সেবা থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার। গতকাল রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ২০২৫-২৬ অর্থবছরে সরকার মোট ৬৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। অর্থাৎ চলতি অর্...