যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে দল। এছাড়া চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। সোমবার সকালে দুই দিনের সফরে রংপুরে এসে বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। বিএনপিকে ফ্যাসিবাদী দল বলা প্রসঙ্গে তিনি বলেন, যারা এমন মন্তব্য করেন, তাদের জ...