সরকারের জন্য বড় সুযোগ একই সঙ্গে কঠিন পরীক্ষা
অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার সক্ষমতা প্রদর্শনের জন্য প্রস্তাবিত বাজেট সরকারের প্রথম বড় সুযোগ বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। পাশাপাশি বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই বাজেট নতুন সরকারের জন্য কঠিন পরীক্ষাও বটে। প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ জানিয়েছে সিপিডি। গতকাল শুক্রবার রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিডির পর্যালোচনা তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানও এতে বক্তব্য রাখেন। সিপিডির পর্যালোচনায় ব...