নৈশব্দ সুখ
বিমূঢ়ের মতো থানার গেটের বাইরে এসে পড়ে। রাতের অন্ধকার নেমে এসেছে শহরজুড়ে। ছটফট করে জ্বলে উঠতে শুরু করেছে ল্যাম্পপোস্টগুলো। শহরের আলো জ্বলে উঠলেও সকিনার ভেতরের আলো নিভে গেছে অনেক আগেই। ঢিলেঢালাভাবে নিজেকে ছেড়ে দিয়ে হাঁটতে থাকে ফুটপাত দিয়ে।