প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ৭৮০ কেজি আনারস পাঠিয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬২০টি আনারস বাংলাদেশে পৌঁছায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০০টি বক্সে করে পাঠানো এসব আনারস ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের। প্রতিটি বক্সে ৫ থেকে ৬টি করে আনারস রয়েছে। প্রতিটি আনারসের গড় ওজন ১ কেজির বেশি। আনারস গ্রহণের সময় আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর...