প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগের জেরে স্বামীকে হত্যায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন
প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোাগের জেরে ময়মনসিংহ নগরীতে শফিকুল ইসলাম শপু নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহত শপুর শ্যালককে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, শফিকুল ইসলাম শপু প্রথম স্ত্রী মাহমুদা আক্তার ঝুমু ও সন্তানকে নিয়ে নগরীর বাঁশবাড়ী কলোনিতে মায়ের সঙ্গে বসবাস করতেন। পরবর্তীতে নগরীর আকুয়া হাবুন বেপ...