চোখে চোখ রাখলে বাড়ে শিশুর শেখার গতি
প্রাপ্তবয়স্কদের চোখে চোখ রাখা বা আই কন্টাক্ট শিশুর শেখার প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করে। বিজ্ঞানীরা দেখিয়েছেন, কথা বলার সময় বড়রা যখন শিশুর চোখে চোখ রাখেন, তখন উভয়ের মস্তিষ্কের তরঙ্গ একসূত্রে বাঁধা পড়ে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, এই ‘মস্তিষ্ক থেকে মস্তিষ্ক’ সংযোগই শিশুর শিখন পদ্ধতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরের নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত এই গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনসে প্রকাশিত হয়েছে। অধ্যাপক ভিক্টোরিয়া লিওংয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় যুক্তরা...