‘মেসি ফুটবলের দেবতা, তার সঙ্গে খেলতেই মায়ামিতে এসেছি’
লিওনেল মেসির সঙ্গে খেলার ইচ্ছাই তাকে ইন্টার মায়ামিতে নিয়ে এসেছে বলে জানিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। আর্জেন্টাইন অধিনায়ককে তিনি আখ্যা দিয়েছেন ‘ফুটবলের দেবতা’ হিসেবে। একই সঙ্গে বলেছেন, মেসিকে আরও শিরোপা জিততে সাহায্য করাই এখন তার অন্যতম লক্ষ্য। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দেন ৩৪ বছর বয়সী ক্যাসেমিরো। ২০২৭ মৌসুম পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে এমএলএসের ক্লাবটি। যেখানে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সুযোগও রয়েছে। ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে নতুন চ্যালেঞ্জ ও মেসির সঙ্গে খেলার অনুভূতি নিয়ে কথা বলেন ব্রাজিলিয়া...