ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, উত্তেজনা
ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংঘর্ষের পর কলেজের প্রধান ফটকে অবস্থান নেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া বেলা সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ছাত্রদলের অভিযোগ, তাদের আহ্বায়ক কমিটির সদস্য প...