আম্পায়ার সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন না করার কারণ জানাল বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন না করার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে বোর্ড। ২০২৫ সালের ২১ এপ্রিল মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা এক ম্যাচ কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিসিবির চুক্তিভুক্ত আম্পায়ারের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সৈকত। সে সময় বিসিবি তার পদত্যাগ গ্রহণ করেনি। বরং পরবর্তী এক বছর তিনি চুক্তির আওতায় থেকে নিয়মিত পারিশ্রমিক পান। তবে ২০২৬ সালের এপ্রিল...