অল্পের জন্য প্রাণে বাঁচলেন মৌসুমী মৌ
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। একটি ইভেন্ট শেষে ফেরার পথে তাঁকে বহনকারী গাড়িতে দ্রুতগতির একটি পিকআপ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন। দুর্ঘটনার পর নিজের শারীরিক অবস্থার বিষয়ে মৌসুমী মৌ জানান, বড় ধরনের কোনো ঝুঁকিতে তিনি নেই। তবে মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পাওয়ায় ব্যথা অনুভব করছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভয়াবহ অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি। ফেসবুক পোস্টে মৌসুমী মৌ লিখেছেন, “আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের ধাক্কা দেয়। আমি গাড়ির বাঁ দিক থেকে ডান দ...