জুলাই কনসার্টে গায়ক হাসানকে বোতল নিক্ষেপ, সংগীতাঙ্গনে প্রতিবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকাল হাসান। গান পরিবেশনের সময় তাকে লক্ষ্য করে দর্শকসারির দিক থেকে একটি পানির বোতল ছুড়ে মারা হয়। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কনসার্টে পারফর্ম করেন পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসান মঞ্চের সামনে এসে দর্শকদের উদ্দেশে গান গাওয়ার সময় একটি পানির বোতল তার মুখে এসে আঘাত করে। এতে বোতলের পানি তার শরীর ও মঞ্চজুড়...