বিশ্বকাপে আত্মঘাতী হামলার টার্গেটে ছিলেন মেসি, হুমকির তালিকায় অন্যরাও
ফুটবল বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। শুধু মেসি নয়, ওই সময় আর্জেন্টিনা দলসহ বিভিন্ন দলের খেলোয়াড়, ফিফার কর্মকর্তা, রেফারি ও পুলিশ সদস্যদেরও হামলার হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে একাধিক হুমকিমূলক ই-মেইল ও বার্তা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পুলিশের একটি গোপন প্রতিবেদনের কিছু অংশ ফাঁস হয়েছে। স্পেনের সংবাদমাধ্যম ‘ইনফরমেসিয়ন.ইএস’ ফাঁস হওয়া প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে। এতে বিশ্বকাপজুড়ে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা এবং বিভিন্ন হুমকির কথা উল্লেখ করা হয়েছে। এসব হুমকির পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা...