ইনফান্তিনোর বিরুদ্ধে এবার নারী কেলেঙ্কারির অভিযোগ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা নিয়ে সমালোচনার মধ্যেই এবার তার উয়েফা-জীবন নিয়ে সামনে এসেছে নতুন অভিযোগ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, উয়েফায় দায়িত্ব পালনের সময় ইনফান্তিনোর সঙ্গে কথিত সম্পর্ক থাকা এক নারীকে ছয় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। তবে অভিযোগটি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইনফান্তিনোর পক্ষ। ফিফা সভাপতির একজন মুখপাত্র দাবি করেছেন, এসব অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’। তার ভাষ্য, ইনফান্তিনোর বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের কোনো ঘটনাই...