পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, দখল অব্যাহত
অধিকৃত পশ্চিম তীরজুড়ে সামরিক বাহিনীর অভিযান জোরদার করেছে ইসরায়েল। একই সঙ্গে বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ওপর অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং জমি দখলের খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরসহ পশ্চিম তীরের বিভিন্ন স্থানে নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক উপস্থিতি সম্পূর্ণ বেআইনি। রামাল্লায় ফিলিস্তিনিদের জমি দখল ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানানো হয়েছে, রামাল্লার উত্তরের সিংজিল শহরে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি সমতল করার কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়...