ডাবের পানি ও খাবার স্যালাইন পান করার আগে যা জানা জরুরি
গরমে শরীর সতেজ রাখতে অনেকেই ডাবের পানি পান করেন। আবার ডায়রিয়া, বমি বা অতিরিক্ত ঘামের কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিলে খাবার স্যালাইন বা ওরাল রিহাইড্রেশন সল্ট (ওআরএস) ব্যবহার করা হয়। তবে ডাবের পানি ও খাবার স্যালাইন এক ধরনের পানীয় নয় এবং শরীরের পানিশূন্যতার ধরন অনুযায়ী এগুলোর ভূমিকা ভিন্ন। ডাবের পানি প্রাকৃতিকভাবে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, ভিটামিন সি, অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে। তাই সুস্থ মানুষের দৈনন্দিন পানির চাহিদা পূরণে এটি উপকারী হতে পারে। বিশেষ করে গরমে বা হালকা ব্যায়ামের পর ডাবের পানি শরীরকে সতেজ রাখতে সহায়তা করতে পারে।...