জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে বাংলাদেশ: বন ও পরিবেশ প্রতিমন্ত্রী
বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে। বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায় আছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। বৃক্ষরোপণের মাধ্যমে তাপমাত্রা কমানো, বৃষ্টির পরিমাণ বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ মডেল উপজেলার নয়াবাজার ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণে সাজাব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশকে সবুজে সাজানোর কাজ চলছে। কোথায় কতগুলো গাছ লাগানো হচ্ছে এবং সেগুলোর সঠিক পরিচর্...