পাড়ার মঞ্চ থেকে রূপালি পর্দার অভিনেতা
পাড়ার মঞ্চে অভিনয়ের হাতেখড়ি। এরপর থিয়েটার, ছোট পর্দা, ওয়েব ও সিনেমা– প্রতিটি মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন ইমতিয়াজ বর্ষণ। ভিন্নধর্মী চরিত্রে সাবলীল অভিনয়ের জন্য ইতোমধ্যেই দর্শকের কাছে আলাদা একটি জায়গা তৈরি করেছেন তিনি। এবার সেই যাত্রায় যুক্ত হলো ফুয়াদুজ্জামান ফুয়াদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পেইন্ট অন ড্রাই লিফ’। চরকিতে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের গল্প একদিকে ব্যক্তিগত বেদনার, অন্যদিকে ভবিষ্যতের পৃথিবী নিয়ে গভীর শঙ্কার। করোনাকালে বাবাকে হারানোর অভিজ্ঞতা থেকে প্রযোজক মাহফুজ নাজিমের মনে জন্ম নেওয়া ভাবনা শেষ পর্যন্ত পর্দায় রূপ পেয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছ...