ডায়েরি
সেতুদের আদি বাড়ি একই গ্রামের উত্তর পাড়ায়। মন্ডল মাতবর জোর করে বাড়িটা দখলে রেখেছে। ব্যাপারটা নিয়ে অনেক আক্ষেপের কথা লিখে গেছেন দাদু। বাবা–কাকারা বাড়িটা উদ্ধারের উদ্যোগ নেয়নি কেন! আর দখল–ই বা করল কীভাবে? প্রশ্ন করে ম্যানেজার সদানন্দ বাবুকে। এত দিনেও বিষয়টা নিয়ে বাড়ির কেউ যখন কিছু বলেনি, আজও বলবে না নিশ্চিত সে। সদানন্দ বাবু পুরোনো লোক, তাদের ব্যবসা দেখে।