নারীদের শ্লীলতাহানি, তরুণকে গুলি, শিশুর মাথায় পিস্তল
পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ঢুকে সশস্ত্র ডাকাতেরা তাণ্ডব চালিয়েছে। তারা গৃহকর্তার ছেলের পায়ে গুলি করে, স্ত্রী ও পুত্রবধূকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে দুই বছরের শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে প্রবাসী মো. মঈনের বাসায় এই ঘটনা ঘটে। জানা গেছে, বাড়িতে তাঁর স্ত্রী রুমা বেগম, ছেলে নাইম ইসলাম, পুত্রবধূ এবং দুই বছর বয়সী নাতি তাসফি বসবাস করছিলেন। তারা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ৫-৬ জন ডাকাত ঘরের দক্ষিণ পাশের জ...