দলীয় কার্যালয় থেকে তৃণমূল নেতার মরদেহ উদ্ধার
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দলীয় কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক ও ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার মরদেহের কাছে একটি চিরকুটও পাওয়া গেছে। আশিস ব্যানার্জি ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি মমতার মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছিলেন। তিনি রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রী। ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিধানসভায় ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালেও তাকে টিকিট দিয়েছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু শেষ পর্যন্ত বিজেপি প্রার্থীর কাছে ২৪ হাজারের বেশি ভোটে হেরে যান...