‘বিশ্ব ক্রিকেটকে ভালো বার্তা দিতে পেরেছি’: শান্ত
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে নাজমুল হোসেন শান্তদের। তবে এত বড় জয়ের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিংবা সিরিজ জয়ের হিসাব নিয়ে এখনই ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক। তার লক্ষ্য, ম্যাচ ধরে এগিয়ে যাওয়া এবং নিজেদের প্রক্রিয়া ঠিক রাখা। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে শান্ত বলছেন, ‘আপনি যদি পয়েন্ট টেবিল দেখেন, অবশ্যই আমাদের অপরচুনিটিজ আছে। বাট আমি ক্যাপ্টেন হয়ে একটা কথা সবসময় ড্...