ওটিপি জানতেই ফন্দিফিকির পাসওয়ার্ড আগে থেকে জানা
ডিজিটাল প্রতারণার অনেকাংশে ওটিপিকে টার্গেট করে অপচক্র। ইদানীং চক্রটি পাসওয়ার্ডে তেমন আগ্রহ প্রকাশ করছে না। কেন এমনটা হচ্ছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়। সাইবার গবেষকরা বলছেন, এমন ঘটার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ শনাক্ত করা হয়েছে। সামনে আসা প্রতারণার অনেক অভিযোগ বিশ্লেষণ করে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে ওটিপি জানার পরই প্রতারণা ছক সাজানো হয়েছে; ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে বড় অঙ্কের অর্থ। টার্গেটের অ্যাকাউন্ট থেকে সেই অর্থ নির্দিষ্ট খতিয়ানে পার করা হয়। এসব ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, চক্রটি এখন পাসওয়ার্ড জানার বিষয়ে কেন আগ্রহ হারিয়েছে? তা হলে কি টার্গেটের পাসওয়ার্ড চক্রটি আগে থেকে...