ভারতে মার্বেল বর্জ্যের স্তূপ এখন অপ্রত্যাশিত পর্যটনকেন্দ্র
স্থানটি মূলত মার্বেল বর্জ্যের একটি বড় স্তূপ। কিন্তু প্রথম দেখায়, তুষারে ঢাকা উপত্যকার মতো মনে হয়। ভারতের রাজস্থানের বিশাল এলাকা জুড়ে থাকা ভাগাড়টি বর্তমানে পর্যটক, চলচ্চিত্র নির্মাতা ও সামাজিক মাধ্যমের অনুরাগীদের কাছে আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। প্রায় ৮২ একর আয়তনের ভাগাড়টি রাজস্থানের উত্তর-পশ্চিমাঞ্চলের কিষানগড়ে অবস্থিত। এটি রাজ্যের প্রধান মার্বেল প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবেও পরিচিত। মার্বেল ও গ্রানাইট মসৃণ করার সময় যে তরল বর্জ্য (স্লারি) তৈরি হয় সেটি এই ভাগাড়ে জমতে জমতে তুষারে ঢাকা উপত্যকায় রূপ নিয়েছে। কিষানগড়ের চকচকে সাদা টিলাগুলোর মধ্যে নবদম্পতিরা এখন বিভিন্ন ভঙ্গিতে ছবি (...