কৃষকের উৎপাদন খরচ কমাতে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: কৃষিমন্ত্রী
কৃষকের উৎপাদন খরচ কমাতে উৎপাদন এলাকার কাছাকাছি মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তাঁর মতে, মাঠ থেকে দূরের সংরক্ষণাগারে কৃষিপণ্য পরিবহনের খরচ কমানো গেলে কৃষকের উৎপাদন ব্যয়ও কমবে। এ জন্য উৎপাদনস্থলের কাছাকাছি ছোট আকারের কোল্ড স্টোরেজ স্থাপনের ধারণা নিয়ে সরকার এগোচ্ছে। আজ মঙ্গলবার কৃষিপণ্য রপ্তানি বাড়াতে কার্গো ভিলেজ, কোল্ড স্টোরেজ ও কুল রুমসহ বিমানবন্দরে বিভিন্ন সুবিধা বৃদ্ধির বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় কৃষি সচিব মো. সেলিম খান উপস্থিত ছিলেন। মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ক...