২০ মাসের শিশু ধর্ষণ, তরুণ কারাগারে
সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী শিশু ধর্ষণ মামলায় পুলিশ মরম আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় বলা হয়, গত রোববার বেলা ১১টায় মরম আলী প্রতিবেশী ২০ মাস বয়সী শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করছিলেন। শিশুটির মা তা দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় মরম পালিয়ে যান। শিশুকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার রাতে শিশুটির বাবা মামলা করেন। মধ্যরাতে পুলিশ মরম আলীকে গ্রেপ্তার করে। আদ...