মার্কেন্টাইল ব্যাংকের এমটিও ১৫তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
মার্কেন্টাইল ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) ১৫তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্যাংকের প্রশিক্ষণ প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ ব্যাচে মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকিং কার্যক্রম, পেশাগত দায়িত্ব, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, গ্রাহকসেবা, কমপ্লায়েন্স ও নেতৃত্বসহ ব্যাংকিং পেশার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে নতুন...